• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাবিতে মানবাধিকার বিষয়ক ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ০১:০৯
অ+
অ-
ঢাবিতে মানবাধিকার বিষয়ক ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ‘মানবাধিকার রক্ষায় যুবসমাজকে ক্ষমতায়ন’ শীর্ষক এ সেশন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং ‘আমরা নারী’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও যুব সমাজকে মানবাধিকার সম্পর্কে সচেতন করা এবং সমাজে ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির সংস্কৃতি গড়ে তুলতে অনুপ্রাণিত করা। 

সেশনটিতে ছাত্র-ছাত্রী, শিক্ষাবিদ, গণমাধ্যম-কর্মী ও মানবাধিকারকর্মীদের মধ্যে মতবিনিময় ও আলোচনা হয়। এ ছাড়া গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মানবাধিকার প্রচারের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

সেশনে মানবাধিকার শিক্ষার ওপর মূল বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (এইচ আর) কাজী জিয়া উদ্দিন। সেশনটিতে সভাপতিত্ব করেন পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. সাজ্জাদ সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তা হিসেবে আলোচনা করেন প্রক্টর ও পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ; পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের প্রভাষক তানিমা মেগডালিনা কোরায়া।

এ ছাড়া মানবাধিকার বিষয়ক নৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ইসলামি স্কলার এবং বারিধারা মসজিদের খতিব সৈয়দ জুলফিকার জহুর। সেশনটি পরিচালনা করেন আমরা নারীর প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব।

বিজ্ঞাপন

এমএআর/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

ঢাবির কেন্দ্রীয় মসজিদে হবে ঈদের দুই জামাত

ঢাবির কেন্দ্রীয় মসজিদে হবে ঈদের দুই জামাত

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক