• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের আরও সহযোগিতা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮
অ+
অ-
উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের আরও সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রা বজায় রাখতে জাতিসংঘের কাছ থেকে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে ঢাকা।

বিজ্ঞাপন

বুধবার (১১ ডিসেম্বর) জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের নেতৃত্বে কান্ট্রি টিম (ইউএনসিটি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে তাদের চলমান কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন। এ সময় এই আহ্বান জানানো হয়।  

বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যৌথ পদক্ষেপের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। পররাষ্ট্র সচিব ইউএনসিটির কাছে বহুপক্ষবাদের ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বনেতা হিসেবে আবির্ভাবের কথা তুলে ধরেন।

আরও পড়ুন

ঢাকা সফর নিয়ে দিল্লিতে সংসদ সদস্যদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

বৈঠকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক মানব উন্নয়ন, টেকসই, স্বাস্থ্য ও প্রাণবন্ত পরিবেশ, অন্তর্ভুক্তিমূলক শাসন এবং লিঙ্গ সমতাসহ ইউএনসিটির অধীনে বাংলাদেশে পরিচালিত কৌশলগত অগ্রাধিকার ক্ষেত্রগুলো তুলে ধরা হয়।

ইউএনসিটি দলে অন্তর্ভুক্ত ছিলেন, ইউএনএইচসিআর, আইওএম, ইউএন উইমেন, ইউএনএফপিএ, ইউনেস্কো, ইউনিসেফ, এফএও, ইউএনআইডিও, ইউএনওডিসি, আইএফএডি, ইউএনওপিএস, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, ইউএনডিপি এবং আইএলওসহ বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা।

এনআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতিসংঘঅন্তর্বর্তীকালীন সরকারপররাষ্ট্র মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘের দূত টম অ্যানড্রুজরোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে