• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বায়ু দূষণ রোধে উদ্যোগ গ্রহণে ডিএনসিসির চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭
অ+
অ-
বায়ু দূষণ রোধে উদ্যোগ গ্রহণে ডিএনসিসির চিঠি

ঢাকা শহরে দূষণ রোধে বায়ুর মান সূচক স্বাস্থ্যকর করার জন্য নিয়মিত মোবাইল কোর্টসহ জরুরি কার্যক্রম গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান এ সংক্রান্ত চিঠি সব কর্মকর্তাদের প্রেরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেছেন।

আরও পড়ুন

ডিএনসিসির ৪ আঞ্চলিক কার্যালয়ে জন্ম নিবন্ধন সেবা বন্ধ
দায়িত্বে অবহেলা : চাকরি হারালেন ডিএসসিসির দুই মশককর্মী

বিজ্ঞাপন

চিঠিতে সচিব বলেন, দূষণে ধুঁকছে ঢাকাসহ বড় শহরগুলো। ঢাকা শহরে বায়ুর মান সূচক অস্বাস্থ্যকর ও দুর্যোগপূর্ণ। শহরবাসীর স্বাস্থ্য বিবেচনায় ঢাকা শহরের দূষণ রোধে জোরালো পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। ঢাকা শহরে বায়ুমান স্বাস্থ্যকর করার নিমিত্ত নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ পরিবেশ সার্কেলের জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এ অবস্থায় ঢাকা শহরে দূষণ রোধে বায়ুর মান সূচক স্বাস্থ্যকর করার জন্য নিয়মিত মোবাইল কোর্টসহ জরুরি কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এ চিঠি ইতোমধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা, সব আঞ্চলিক কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ডিএনসিসির সব নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এএসএস/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএনসিসিঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার