• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই মহার্ঘ ভাতা পাবেন : সিনিয়র সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:২২
অ+
অ-
সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই মহার্ঘ ভাতা পাবেন : সিনিয়র সচিব

সচিব থেকে পিয়ন পর্যন্ত সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জনান।

তিনি জানান, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। তবে হয়তো একটা স্ল্যাব করা হবে।

আরও পড়ুন

মহার্ঘ ভাতা প্রণয়নে ৭ সদস্যের কমিটি গঠন
জনপ্রশাসন সংস্কারে সুপারিশ দিয়েছে বিএনপি
ভালো বাংলাদেশ গড়তে না পারলে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে

বিজ্ঞাপন

এর আগে ১২ ডিসেম্বর জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘মহার্ঘ ভাতা’ প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও রয়েছেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি মহার্ঘ ভাতা-এর প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং কমিটি প্রয়োজনে এক/একাধিক কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবেন।

এ নিয়ে গঠিত কমিটি আগামী সপ্তাহে বৈঠকে বসবে জানিয়ে তিনি বলেন, সেখানে আমরা একটি বাস্তবায়ন কৌশল এবং আপার লিমিট-লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করা হবে। তবে সিদ্ধান্ত নেবে সরকার।

বিজ্ঞাপন

তিনি বলেন, এবার যাতে মহার্ঘ ভাতা সুবিধা অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরাও পান সেই ব্যাপারে সরকার একমত। এটা অত্যন্ত সময়োপযোগী। যাতে এটা ইমিডিয়েট দেওয়া যায়। আমাদের চেষ্টা থাকবে অল্প সময়ের মধ্যে সরকারকে সাজেশন দেওয়া, যাতে বাস্তবায়ন করতে পারেন। এটা যত তাড়াতাড়ি করা যায় তত ভালো।

তিনি আরও বলেন, পেনশনারদের এবার অন্তর্ভুক্ত করা হবে কারণ তারা এমনিতেই অসুস্থ, তাদের নানা ধরনের খরচ- চিকিৎসা, ভাড়া (দরকার) কিন্তু তাদের কোনো উপার্জন নেই। তাদের টাকার বেশি দরকার।

এ ভাতার দুই স্তর হতে পারে জানিয়ে তিনি বলেন, অফিসারদের জন্য একটু কম এবং স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হবে পেনশনারদের জন্য।

এসএইচআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়পে স্কেলমহার্ঘ্য ভাতা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৫ জেলায় নতুন ডিসি

৫ জেলায় নতুন ডিসি

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি