• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের স‌ঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮
অ+
অ-
পূর্ব তিমুরের প্রেসিডেন্টের স‌ঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।  

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) সকা‌লে রাজধানীর এক‌টি হোটেল এই বৈঠক হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

মন্ত্রণালয় জানায়, বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে চার দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় হোর্তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এ বৈঠকের পর দুপুরে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন হোর্তা। বৈঠক শেষে তারা যৌথ প্রেস কনফারেন্স করবেন।

এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে।  

প্রেসিডেন্ট হোর্তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের প্রতিনিধি ঢাকায় এসেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা
ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

সফরের দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর প্রেসিডেন্ট হোর্তা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি ওইদিন সাভার জাতীয় স্মৃতি সৌধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনু্ষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।

প্রেসিডেন্ট হোর্তা ১৭ ডিসেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিআইআইএস) অডিটরিয়ামে ‘দ্যা চ্যালেঞ্জেস অব পিস ইন দ্যা কনটেম্পোরারি ওয়ার্ল্ড’ -শীর্ষক থিমের ওপর বক্ততা করবেন। পরে তিনি বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ নেতাদের নিয়ে বৈঠক করবেন। একই দিন বিকেলে তিনি বাংলাদেশের ছাত্র এবং তরুণদের উদ্দেশ্যে তার দেশের স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা, তার নেতৃত্ব, দীর্ঘ সংগ্রামে জনগণের ভূমিকা ও স্বাধীনতা পরবর্তী তিমুর লেস্তের জনগনের আকাঙ্ক্ষা ও তার বাস্তবায়ন সম্পর্কে সম্যক বক্তব্য রাখবেন।

এনআই/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশপররাষ্ট্র মন্ত্রণালয়মো তৌহিদ হোসেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু