• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

জাতীয় বার্নের পরিচালকের অপসারণ দাবিতে কর্মচারীদের মানববন্ধন

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:২৭
অ+
অ-
জাতীয় বার্নের পরিচালকের অপসারণ দাবিতে কর্মচারীদের মানববন্ধন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. রায়হানা আওয়ালের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন কর্মচারীরা।

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে কর্মচারী বাদল মাদবর জানান, আওয়ামী লীগের দোসররা ৫ আগস্ট সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নির্দেশে ও ডা. রায়হানা আউয়ালের নেতৃত্বে বার্ন ইনস্টিটিউটের ভেতর থেকে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। ডা রায়হানা আওয়াল ছিলেন আওয়ামী লীগের দোসর। আমরা তাকে আবারো এই বার্ন ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দেখতে চাই না।

dhakapost

আরও পড়ুন

ইউপি চেয়ারম্যানকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি
‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা বহাল তবিয়তে’
জেলা প্রশাসনের মানববন্ধনে ডিসি-এসপির সঙ্গে যুব মহিলা লীগ নেত্রী

বিজ্ঞাপন

সে আরও জানান, আহত হয়ে মানুষ যখন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন তখন এই রায়হানা আউয়াল তাদের বাধা দিয়েছেন। জানতে পেরেছি তাকে পুনরায় আবার পরিচালক বানানোর জন্য পাঁয়তারা চলছে। যারা আমাদের ছাত্র-জনতার ওপর গুলি করতে এবং চিকিৎসা বাধা দিয়েছে আমরা এই পরিচালককে চাই না। আমরা তার পদত্যাগ চাই।

এ সময় কর্মচারীরা রায়হানা আওয়ালের পদত্যাগের দাবিতে ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘অবৈধ পরিচালক মানি না মানবো না’ বলে স্লোগান দিতে থাকেন। 

মানববন্ধনে শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এসএএ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মানববন্ধন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেয়ের জন্য ল্যাপটপ চেয়েছিলেন ওসি, শাস্তি দাবি ব্যবসায়ীদের

মেয়ের জন্য ল্যাপটপ চেয়েছিলেন ওসি, শাস্তি দাবি ব্যবসায়ীদের

নিজের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ালেন ওসি

নিজের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ালেন ওসি

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবি শিক্ষকদের

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবি শিক্ষকদের

মায়ের হত্যার বিচারের দাবিতে রাস্তায় চার সন্তান

মায়ের হত্যার বিচারের দাবিতে রাস্তায় চার সন্তান