বিজ্ঞাপন

‘হায় মুজিব হায় মুজিব’ মাতম তোলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

‘হায় মুজিব হায় মুজিব’ মাতম তোলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ২০১৭ সালের ১৫ আগস্ট তাজিয়া মিছিল সমাবেশে ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম তুলে ভাইরাল হওয়া হাজী ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) বন্দর থানার ২ নম্বর সাইট মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাজী মো. ইকবাল (৬৩) নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর ২ নম্বর সাইট হাজী ইকবাল বাড়ির মৃত আলী আকবরের ছেলে। তিনি চট্টগ্রাম বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি।

dhakapost

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাজী মো. ইকবালকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে বন্দর থানায় দুটি ও ইপিজেড থানায় একটি মামলা রয়েছে।

জানা গেছে, হাজী ইকবালের বিরুদ্ধে নগরীর বন্দর ও ইপিজেডসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালে যুবলীগ কর্মী মো. মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর মহিউদ্দিন হত্যা মামলারও প্রধান আসামি তিনি।

আরএমএন/এআইএস