• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
দুদকের নতুন কমিশনার

‘আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না তা প্রকাশ্যে থাকা উচিত’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৬
অ+
অ-
‘আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না তা প্রকাশ্যে থাকা উচিত’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বলেছেন, আমরা সম্পদ বিবরণী জমা দেব, আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না তা প্রকাশ্যে থাকা উচিত। 

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নতুন কমিশনার বলেন, আমিও সম্পদ বিবরণী জমা দিতে রাজি। আজ যেহেতু আমি যোগদান করেছি। আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না তা প্রকাশ্যে থাকা উচিত। আমাদের এখন কী সম্পদ আছে আর আমরা যখন এ কমিশন ছেড়ে চলে যাব তখন আমাদের কী সম্পদ হয় তা দেশবাসীর জানা উচিত।

আরও পড়ুন

বড় ধরনের দুর্নীতিবাজ শেষ পর্যন্ত যেন ছাড় না পায়, সেই চেষ্টা থাকবে
সাত দিনের মধ্যে সম্পদের হিসাব প্রকাশ করবেন দুদক চেয়ারম্যান
দুদকের নতুন চেয়ারম্যান মোমেন ও কমিশনার আজিজীর যোগদান

বিজ্ঞাপন

এর আগে গত ১১ ডিসেম্বর নতুন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন সাত দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেবেন বলে জানিয়েছিলেন।তখন তার সঙ্গে কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ছিলেন। ওইদিন হাফিজ আহ্সান ফরিদ বিদেশে অবস্থান করায় তিনি যোগদান করেননি।

গত ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একইসঙ্গে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরএম/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকবাংলাদেশঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি