• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দুই জেলায় অব্যাহত থাকবে মৃদু শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৫২
অ+
অ-
দুই জেলায় অব্যাহত থাকবে মৃদু শৈত্যপ্রবাহ
ফাইল ছবি

সারা দেশে জেঁকে বসেছে শীত। আবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তাই আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিও হতে পারে। এ অবস্থায় পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।  

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) রাতে দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

আজও মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা
৪ জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
ঘন কুয়াশায় পচন ধরছে আলু খেতে, দুশ্চিন্তায় কৃষক

বিজ্ঞাপন

তবে আগামী তিন দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ের মধ্যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার অবস্থা বিশ্লেষণ করে বলা হয়েছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া সোমবার ও মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অপরদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরএইচটি/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আবহাওয়ার খবরশীতআগামীকালের আবহাওয়াআজকের তাপমাত্রাবৃষ্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

১৬ থেকে ২০ মার্চসারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি