• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাবেক সংসদ সদস্য নদভী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৪, ২২:৩৭
অ+
অ-
সাবেক সংসদ সদস্য নদভী আটক

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে ডিবি। তাকে আজ রাতে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে ডিবি।

আরও পড়ুন

দুর্নীতির বিনিময়ে মসজিদের জন্য অনুদান নেন দুদক কর্মকর্তা!
সাবেক এমপি নদভীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা
জ্যান্ত কবর দেওয়ার হুমকি এমপি নদভীর, পুরোনো ভিডিও ভাইরাল

বিজ্ঞাপন

এর আগে গত ৯ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান (৪০) বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার দস্তিদার হাটে সরকারের পতন ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করছিলেন। এসময় সংসদ সদস্য নেজামুদ্দিন নদভী, তার ভাতিজা সেলিম চৌধুরী, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু ছালেহসহ কয়েকজনের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, বাঁশ ও রড নিয়ে হামলা চালান। মিছিলে অংশ নেওয়া সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। হামলায় মামলার বাদীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন।

এমএসি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটকগোয়েন্দা শাখা ডিবিপুলিশমামলাআওয়ামী লীগচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি