বিজ্ঞাপন

বিজয় দিবস উপলক্ষ্যে ৩১ বার তোপধ্বনির প্রদর্শন

বিজয় দিবস উপলক্ষ্যে ৩১ বার তোপধ্বনির প্রদর্শন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে  ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। 

ঢাকা পুরাতন বিমান বন্দর এলাকায় (তেজগাঁও) বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।

এমএসি/এমএসএ