• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ডিএনসিসিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১২
অ+
অ-
ডিএনসিসিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগর ভবনের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং কর্মকর্তা ও কর্মচারীগণ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ১৯৭১ সালে স্বাধিকার অর্জনের জন্য মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। আমাদের উৎপাদিত সম্পদ ও অর্থনীতির সিংহভাগ পশ্চিম পাকিস্তানিরা নিয়ে যেত। আমাদের প্রয়োজন না মিটিয়ে বৈষম্যের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিরা তাদের চাহিদা মেটাত। পশ্চিম পাকিস্তানিরা আমাদের শোষণ করেছে, বঞ্চিত করেছে। অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গঠনের জন্যই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর সন্তানদের মহান ত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়িত্ববোধ থাকতে হবে।

তিনি আরও বলেন, আমাদের মহান স্বাধীনতাকে প্রকৃতভাবে অর্থবহ করে তুলতে এবং বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ২০২৪ সালে ছাত্র-জনতা বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ও আদর্শকে লালন করে আমাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। চব্বিশের অভ্যুত্থানে যেসকল ছাত্র-জনতা আত্মত্যাগ করেছেন, যারা আহত হয়েছেন তাদের এই ত্যাগের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সবাইকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ বিপুল সম্ভাবনার দেশ, ছাত্র-জনতার বিপ্লবের আদর্শে বাংলাদেশ এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ডিএনসিসির সচিব (ভারপ্রাপ্ত) এবং প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মামুন-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ডিএনসিসি জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন বুলেট প্রমুখ।

এএসএস/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিজয় দিবসডিএনসিসি

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

Google News
মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে বিশেষ অভিযান শুরু করবে ডিএনসিসি

মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে বিশেষ অভিযান শুরু করবে ডিএনসিসি

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান