বিজ্ঞাপন

ট্রাফিক আইন লঙ্ঘন, দুদিনে ডিএমপির ২৪৪৪ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন, দুদিনে ডিএমপির ২৪৪৪ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুদিনে ২৪৪৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানে ৪৯টি গাড়ি ডাম্পিং ও ৪১টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, গত রোববার (১৫ ডিসেম্বর) ও সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে ২৪৪৪টি মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানে ৪৯টি গাড়ি ডাম্পিং ও ৪১টি গাড়ি রেকার করা হয়েছে।

তালেবুর রহমান জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

জেইউ/এসএসএইচ