• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

এশীয় অঞ্চলের স্থিতিশীলতায় পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭
অ+
অ-
এশীয় অঞ্চলের স্থিতিশীলতায় পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব‌লে‌ছেন, এশীয় অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। 

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) আজারবাইজানের বাকুতে ভার্চুয়ালি কনফা‌রেন্স অন ইন্টারঅ‌্যাকশন অ্যান্ড কন‌ফি‌ডেন্স বি‌ল্ডিং মেজারস ইন এশিয়ার (‌সিআইসিএ) ৭ম মন্ত্রিপরিষদের অনুষ্ঠা‌নে এ কথা ব‌লেন উপদেষ্টা।

পররাষ্ট্র উপ‌দেষ্টা তার বক্তব্যে যুদ্ধ, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগকে মানবসভ্যতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অর্থপূর্ণ উপায় খুঁজে বের করা এবং এশীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সম্মিলিত নিরাপত্তা বজায় রাখতে সংহতির ভিত্তিতে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। 

অর্থনৈতিক, পরিবেশ এবং মানবীয় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মাঝে আত্মবিশ্বাস তৈরির বিষয়ে সিআইসিএ-‌কে একটি কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা ভবিষ্যতে এ ফোরামের মাধ্যমে নতুন নতুন অংশীদারিত্ব তৈরির আশাবাদ ব্যক্ত করেন। 

বিজ্ঞাপন

সদস্য রাষ্ট্র হিসেবে বিশেষ করে তথ্যপ্রযুক্তি, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কো-চেয়ারের ভূমিকায় বাংলাদেশ আগামী দিনগুলোতে সিআইসিএ-‌তে বিশেষ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

আরও পড়ুন

থাইল্যান্ড সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশবিরোধী অপপ্রচারের তথ্য কূটনীতিকদের জানিয়েছি
সংস্কার কমিশনের কার্যক্রমে পূর্ণ সমর্থন রয়েছে ইইউর

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এবারের মন্ত্রিপর্যায়ের সভায় সিআইসিএ-এর বর্তমান সভাপতি কাজাখস্তান পরবর্তী দুই বছরের জন্য আজারবাইজানের কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তর করে।  

বিজ্ঞাপন

উল্লেখ্য, এশিয়া অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নের লক্ষ্যে ১৯৯২ সালে বহুজাতীয় ফোরাম সিআইসিএ প্রতিষ্ঠিত হয়, যার বর্তমান সদস্য সংখ্যা ২৮। বাংলাদেশ ২০১৪ সালে সিআইসিএ-এর সদস্যপদ লাভ করে। 

এনআই/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মো তৌহিদ হোসেনপররাষ্ট্র মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুরুল হক নুর‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন