• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নিজাম হাজারীর ৫৪৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৪১
অ+
অ-
নিজাম হাজারীর ৫৪৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের মামলা
ফাইল ছবি

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ৮২টি ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক অসংখ্য লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এর মধ্যে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক নুরুল হুদা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউলের দুর্নীতি অনুসন্ধানে দুদক
২৪ ব্যাংক অ্যাকাউন্ট, ৩৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেন
শেখ হাসিনার সেই পিয়নের অ্যাকাউন্টে জমা হয় ৬২৬ কোটি টাকা

বিজ্ঞাপন

এজাহারে বলা হয়, মো. নিজাম উদ্দিন হাজারীর আয়কর নথি পর্যালোচনায় দেখা যায় তিনি ২০১০-১১ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত অতীত সঞ্চয়, বেতন ভাতাদি, সম্মানী ভাতা, গৃহ সম্পত্তির আয়, কৃষি আয়, মৎস্য আয়, ব্যাংক সুদ, শেয়ারের লভ্যাংশসহ মোট ৭২ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৭৯ টাকা আয় করেন এবং একই সময়ে ১১ কোটি ১০ লাখ ৫০ হাজার ৫৬১ টাকা পারিবারিক ব্যয় করেন। অতএব ব্যয় বাদে তার বৈধ গ্রহণযোগ্য আয় ৬১ কোটি ২৯ লাখ ৭ হাজার ৯১৮ টাকা। অর্থাৎ তার বিরুদ্ধে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার ৭২৮ টাকা অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক।

তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

গত ১৭ অক্টোবর ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরএম/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকদুর্নীতি অনিয়মের অভিযোগদুর্নীতিমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক