• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪
অ+
অ-
কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর কড়াইল বস্তির বউবাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে ৭ ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সোয়া ৪টার দিকে বনানীর কড়াইল বস্তি বউবাজার এলাকায় একটি অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। সেখানে ৭ ইউনিট পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা করেছে। রাস্তায় জ্যাম থাকায় ইউনিটগুলো পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

বিজ্ঞাপন

জানা যায়, বিকেল সোয়া ৪টার দিকে লেক সংলগ্ন বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।  

এমএসি/এসএম 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডফায়ার সার্ভিসঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য