• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

এসবি প্রধানসহ পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৪, ২১:৩৩
অ+
অ-
এসবি প্রধানসহ পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামসহ পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রফিকুল ইসলামকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আবু সাঈদ।

এছাড়া দুজন ডিআইজি ও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. গোলাম রসুলকে এসবিতে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট এসবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. শাহ আলমকে। তবে শাহ আলমের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় অক্টোবরে সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে অবসরে পাঠায় সরকার। এরপর এসবিতে দায়িত্ব দেওয়া হয় গাজীপুর মহানগরী পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে। দায়িত্ব দেওয়ার এক মাস ২৩ দিনের মাথায় এসে তাকে এসবি প্রধানের পদ থেকে এটিইউতে বদলি করলো সরকার।

বিজ্ঞাপন

এমএসি/এসএম 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশবদলি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার