• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পাঠ্যবই দ্রুত ছাপাতে মুদ্রণ মালিকদের তাগিদ শিক্ষা উপদেষ্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৪, ২২:১০
অ+
অ-
পাঠ্যবই দ্রুত ছাপাতে মুদ্রণ মালিকদের তাগিদ শিক্ষা উপদেষ্টার

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই ছাপা শেষ করে স্কুলে পৌঁছাতে হবে। আর অবশ্যই মাধ্যমিকের তিনটা আবশ্যিক বই ছাপা শেষ করে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে ১ জানুয়ারি। একইসঙ্গে ২০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব শ্রেণির সব বই ছাপা শেষ করতে ছাপাখানার মালিকদের কড়া নির্দেশ দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ জন ছাপাখানার মালিককে নিয়ে ডাকা সভায় এ নির্দেশ দেন তিনি।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যথাসময়ে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই, বিতরণ ও সরবরাহ করে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কাজ। বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশা করি, দ্রুত এ কাজ শেষ করা সম্ভব হবে।

সভায় ছাপাখানার মালিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষা উপদেষ্টা তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং জাতীয় স্বার্থে পাঠ্যপুস্তক দ্রুত ছাপানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) শাখাওয়াত হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসানসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে এবার ১২ বছর আগের শিক্ষাক্রমে ফিরছে প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থা। ফলে নতুন বছরে ছাপা মোট বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ১৬ লাখ, বাড়ছে ছাপার বাজেটও

এনএম/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা মন্ত্রণালয়শিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’