• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

উত্তরায় রেস্টুরেন্টে আগুন : উপরে আটকে আছেন অনেকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২৪, ১২:৪২
অ+
অ-
উত্তরায় রেস্টুরেন্টে আগুন : উপরে আটকে আছেন অনেকে

রাজধানীর উত্তরায় ছয়তলা একটি ভবনের নিচতলায় একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আগুনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো ভবন। আর নিচতলায় আগুন লাগার ফলে ভবনের উপরে থাকা বেশ কয়েকজন আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, উত্তরা ১২ নম্বর সেক্টরের নিচতলায় লাভলীন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটে। ভবনের উপরে আবাসিক বাসিন্দারা রয়েছেন। তারা অনেকেই আটকা পড়েছেন। 

ফায়ার সার্ভিসের দেওয়া সবশেষ খবর অনুযায়ী ৬ জনকে উদ্ধার করা হয়েছে।

dhakapost

আরও পড়ুন

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা কিছুটা কমেছে।

তবে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো ভবন। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। তাদেরকে উদ্ধারে চেষ্টা চলছে, বলেও জানান তিনি।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরো ইউনিট যোগ দেয়।

বিজ্ঞাপন

এমএসি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই