• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম
এ কে আজাদ খান

বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৫১
অ+
অ-
বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক

স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। 

বিজ্ঞাপন

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে স্বাস্থ্য সংস্কার কমিশন আয়োজিত অংশীজনদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

এ কে আজাদ খান বলেন, চিকিৎসকদের কমিশন রোধে সংস্কার প্রস্তাবে সুপারিশ করা হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা খাতে মতবিনিময় সভায় উঠে আসা অংশীজনদের প্রস্তাবনাগুলো পর্যালোচনা করার কথা জানান তিনি।

আরও পড়ুন

সুস্থ হয়ে বাড়ি ফিরল একসঙ্গে জন্ম নেওয়া চার শিশু
বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ২ বছর বাড়ানোর সুপারিশ
১ জানুয়ারি থেকে বন্ধ সব মেডিকেল কোচিং

বিজ্ঞাপন

এর আগে স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, শিক্ষক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পেশাজীবী ও স্বাস্থ্য সংগঠনের নেতারা। তুলে ধরেন নানা বৈষম্য ও অব্যবস্থাপনার চিত্র। তবে সভায় রোগীদের কোনো প্রতিনিধি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. আবু মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, অধ্যাপক ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন ও উমাইর আফিফ।

আরএমএন/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি