• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূতের মন্তব্য

এ অঞ্চলের স্বার্থে বাংলাদেশ-ভারত আস্থা ও বোঝাপড়া দরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫
অ+
অ-
এ অঞ্চলের স্বার্থে বাংলাদেশ-ভারত আস্থা ও বোঝাপড়া দরকার

এ অঞ্চলের কানেক্টিভিটি জোরদারে বাংলাদেশ-ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জরুরি ব‌লে অভিমত ব্যক্ত ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনিরো। 

বিজ্ঞাপন

রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে এ মত ব্যক্ত ক‌রেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, কানেক্টিভিটি জোরদারে বাংলাদেশ-ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া থাকা দরকার। এটি এই অঞ্চলের স্বা‌র্থে দরকার। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র স‌চিব পর্যা‌য়ে বৈঠক হ‌য়ে‌ছে। এটি ভা‌লো উদ্যোগ।

আরও পড়ুন

কাজের মাধ্যমে জনবান্ধব পুলিশ হতে চাই : ডিবি প্রধান
এমাজউদ্দিন আহমেদ গণতন্ত্রের পক্ষে ছিলেন

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত এ অঞ্চ‌লের কা‌নে‌ক্টি‌ভি‌টির প্রয়োজনীয়তায় মাতারবা‌ড়ি প্রক‌ল্পের গুরুত্ব তু‌লে ধরেন।

বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস ও ইন্সটিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্স (আইডিই-জেট্রো)। এতে প্রধান অতিথি ছি‌লেন অন্তর্বর্তীকালীন সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, বঙ্গোপসাগর এই অঞ্চলের সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। এটা যেন সহযোগিতার কেন্দ্রে পরিণত হয় আমরা সেই চেষ্টা করছি। ত‌বে আমরা এটাকে কেন্দ্র ক‌রে যেন কোনো দ্বন্দ্ব সংঘাত না হয় সেটাই চাওয়া।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও ভূ-কৌশলগত কারণে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর এলাকা বড় বড় শক্তির নজর পড়েছে। এটা এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু।

তৌ‌হিদ হো‌সেন রো‌হিঙ্গা প্রস‌ঙ্গে ব‌লেন, সাত বছরের বেশি সময় রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে। রোহিঙ্গাদের অধিকারসহ নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার। এ জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সব অংশীজনের সহযোগিতা চাই।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএস-এর চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফএম গাওসুল আজম সরকার ও মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

এনআই/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাষ্ট্রদূতজাপানপররাষ্ট্র মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের

ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড

ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন‌্য বি‌শেষ ফ্লাই‌টের চেষ্টা চলছে

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন‌্য বি‌শেষ ফ্লাই‌টের চেষ্টা চলছে

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান