• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট

মিরপুরে যানচলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির তিন দফা নির্দেশনা 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৪, ১৪:১০
অ+
অ-
মিরপুরে যানচলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির তিন দফা নির্দেশনা 

আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ২টায় ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে তিন দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো.সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়।

জারিকৃত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৩ ডিসেম্বর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুর-১০ গোল চত্বর এলাকায় চলাচলকারী যানবাহনসমূহকে দুপুর ১ টা হতে রাত ১০ টা পর্যন্ত নিম্নবর্ণিত নির্দেশনাবলি অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন

লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা
চাঁদাবাজদের তালিকা তৈরি, দু-তিনদিনের মধ্যে গ্রেপ্তারে অভিযান
ডিএমপির ১০ কর্মকর্তার বদলি

বিজ্ঞাপন

নির্দেশনা:

১.মিরপুর-১ হতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবেন।

২. মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এলাকা অতিক্রমকারী যানবাহনসমূহ অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবেন।

বিজ্ঞাপন

৩.আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও হতে বামে মোড় নিয়ে শ্যামলী শিশু মেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহার করবেন।

উল্লিখিত অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

জেইউ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমপি নিউজডিএমপিঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ডিএমপিতে ৭ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে পদায়ন

ডিএমপিতে ৭ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে পদায়ন