• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
জানালেন সিনিয়র সচিব

চলতি সপ্তাহেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সঙ্গে বসবে কমিশন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৪, ১৪:২৪
অ+
অ-
চলতি সপ্তাহেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সঙ্গে বসবে কমিশন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো মোখলেস উর রহমান বলেছেন, কয়েকটি মৌলিক বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। চলতি সপ্তাহেই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) সঙ্গে বসবে কমিশন। এরপর কারো মধ্যে ভুল বুঝাবুঝির সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন

রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

আরও পড়ুন

প্রশাসন ক্যাডারদের সঙ্গে বৈঠকে জনপ্রশাসন সচিব

বিজ্ঞাপন

সিনিয়র সচিব বলেন, প্রশাসন ক্যাডার থেকে লিখিত পেলাম। এটা আমরা কমিশনে দেব।

তিনি জানান, এখানে কয়েকটি মৌলিক বিষয় নিয়ে দূরত্ব অথবা ভুল বুঝাবুঝি হয়ত কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। কমিশন এর আগে ২৩টা হয়েছে। এটা ২৪তম। এবার আরও ৬টা কমিশন হয়েছে। 

সিনিয়র সচিব আরও জানান, এ সপ্তাহে একটি ওয়ার্কশপ বা সেমিনার করে বা ক্লোজ ডোর আলোচনা করে তারা মতামত দেবে। এটার পরে কারো মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না। 

বিজ্ঞাপন

উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তে সৃষ্ট সমস্যা সমাধানে বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে জড়ো হন। পরে তাদের সঙ্গে বৈঠকে বসেন জনপ্রশাসন সচিব।

এসএইচআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আপত্তিকর ভিডিও ভাইরাল : হাতিয়ার ইউএনওকে ওএসডি

আপত্তিকর ভিডিও ভাইরাল : হাতিয়ার ইউএনওকে ওএসডি

মাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

ঈদের ছুটিমাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

৫ জেলায় নতুন ডিসি

৫ জেলায় নতুন ডিসি

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন