• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ছুরিকাঘাতে দলের নেতা আহত, বিপ্লবী পরিষদের উদ্বেগ

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৩০
অ+
অ-
ছুরিকাঘাতে দলের নেতা আহত, বিপ্লবী পরিষদের উদ্বেগ
আহত আজিবুল  হক পার্থ

জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিবুল  হক পার্থ ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় দুঃখ ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। 

বিজ্ঞাপন

রোববার ( ২২ ডিসেম্বর) ভোরে ধানমন্ডির ৩২ নম্বর রোডে লেকের পাড়ে এ ঘটনা ঘটে।

এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব মোহাম্মদ হাসান আরিফ।

আরও পড়ুন

বিকেলের মধ্যে উপদেষ্টারা এসে দাবি না শুনলে সড়ক অবরোধ
বিপ্লবী অংশগ্রহণকারীদের প্রতিনিধিত্ব ছাড়া এ সরকার ৬ মাস টিকবে না
নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বিজ্ঞাপন

তিনি বলেন, গত চার মাসে রাজধানীতে শুধু ছিনতাইয়ের ঘটনাতেই সাতজন প্রাণ হারিয়েছেন৷ তবে এসব ঘটনা সত্যিই ছিনতাই নাকি সমাজ ও দেশকে পরিকল্পিতভাবে অস্থির করে তোলার অপচেষ্টার অংশ তা খতিয়ে দেখা দরকার।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, চব্বিশের বিপ্লবী ছাত্রজনতার ওপর একের পর এক গুপ্ত হামলা হচ্ছে। এর ধারাবাহিকতায় জাতীয় বিপ্লবী পরিষদ নেতা আজিবুল হক পার্থকে ছিনতাইকারীর ছুরিকাঘাত গভীর উদ্বেগের জন্ম দেয়।

হাসান আরিফ, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে জনগণের জান-মালের হেফাজতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলেছেন।

বিজ্ঞাপন

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদরাজধানীর খবরঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত