• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মানুষ জিম্মি করে কেন আন্দোলন? চিকিৎসকদের সঙ্গে তর্কে পথচারীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫
অ+
অ-
মানুষ জিম্মি করে কেন আন্দোলন? চিকিৎসকদের সঙ্গে তর্কে পথচারীরা

আজ (রোববার) দুপুর ১টা থেকে রাজধানীর শাহবাগ এলাকা অবরোধ করেছেন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এতে করে চার ঘণ্টারও অধিক সময় ধরে অবরুদ্ধ হয়ে আছে সাইন্সল্যাব, কারওয়ান বাজার, মৎস্য ভবনসহ আশপাশের বিভিন্ন এলাকা।

বিজ্ঞাপন

এ সময় অতিষ্ঠ হয়ে আন্দোলনকারীদের সঙ্গে পথচারীদের তর্ক-বিতর্ক ও বাগবিতণ্ডা হতেও দেখা গেছে। ক্ষোভ প্রকাশ করে পথচারীরা বলছেন, আপনাদের দাবি আদায়ের জন্য আমাদের কেন ঘণ্টার পর ঘণ্টা জিম্মি করে রাখতে হবে?

রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শাহবাগ এলাকায় সরেজমিনে এই চিত্র দেখা গেছে।

পথচারী আমিনুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে দুপুর থেকে একই জায়গায় বসে আছি। অথচ আমার একটা চাকরির ইন্টারভিউ ছিল। কোনোদিকেই আমি যেতে পারছি না। চতুর্দিকে ব্লক হয়ে আছে। এভাবে যদি আমাদের জিম্মি করে ফেলা হয়, তাহলে আমরা কোথায় যাব?

বিজ্ঞাপন

আরও পড়ুন

চিকিৎসকদের শাহবাগ ছাড়ার অনুরোধ বিএসএমএমইউ ভিসির
ফের বনানীর সড়ক অবরোধ করল প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা

তিনি বলেন, এটাতো সরকার পতন বা রাষ্ট্রীয় কোনো বড় আন্দোলন নয়, তাহলে কেন শাহবাগের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গা সারাদিন অবরুদ্ধ থাকবে? চিকিৎসকদের ভাতা বাড়ানোর আন্দোলন, এটা তাদের ব্যক্তিগত বিষয়। পেছনে অসংখ্য রোগী, অ্যাম্বুলেন্সের গাড়িও আটকে আছে। এভাবে চলতে পারে না।

ওমর ফারুক নামে এক উবার চালক বলেন, এই আন্দোলনের কারণে আজকে আমার সারাটা দিন শেষ। এখান থেকে কখন বাসায় ফিরতে পারব, সেটাও বুঝতে পারছি না। দিন শেষে আমার খালি হাতেই বাসায় ফেরা লাগবে, এখন কি পেটের দায়ে আমাদেরকেও আন্দোলনের নামতে হবে?

বিজ্ঞাপন

টিআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অবরোধঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’