• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রশাসন ছাড়া বাকি ২৫ ক্যাডারের সমন্বয়ে বিএএসএসপিও-২৫ গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬
অ+
অ-
প্রশাসন ছাড়া বাকি ২৫ ক্যাডারের সমন্বয়ে বিএএসএসপিও-২৫ গঠন

প্রশাসন ক্যাডার ব্যতীত ২৫ ক্যাডারের উপসচিব ও তার উপরের পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিনিয়র সার্ভিস পুল অফিসার্স (২৫ ক্যাডার) (বিএএসএসপিও-২৫) গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২২ ডিসেম্বর) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈষম্যমুক্ত, মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়ার প্রত্যয়ে প্রশাসন ক্যাডার ব্যতীত ২৫ ক্যাডারের উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিনিয়র সার্ভিস পুল অফিসার্স (২৫ ক্যাডার) (বিএএসএসপিও-২৫)। 

গতকাল শনিবার রাজধানী ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. মাজেদুল ইসলামকে আহ্বায়ক, অর্থ বিভাগের উপসচিব ড. মো. নুরুল আমিনকে এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনিরকে দুই নম্বর যুগ্ম আহ্বায়ক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামকে সদস্য-সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

বিজ্ঞাপন

নবগঠিত কমিটি অ্যাসোসিয়েশনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জাতি যে শোষণ ও দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তা অর্জনের লক্ষ্যে বৈষম্যমুক্ত, মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

এসএইচআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

ঈদের ছুটিমাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

৫ জেলায় নতুন ডিসি

৫ জেলায় নতুন ডিসি

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী