• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আওয়ামী লীগ, তাদের সহযোগী ও সমর্থকদের কাজ গুজব ছড়ানো : শফিকুল আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৭
অ+
অ-
আওয়ামী লীগ, তাদের সহযোগী ও সমর্থকদের কাজ গুজব ছড়ানো : শফিকুল আলম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (ফাইল ছবি)

স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড এলার্ট জারির কোনও তথ্য প্রেস উইং থেকে ছড়ানো হয়নি বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ, তাদের সহযোগী ও সমর্থকদের কাজ গুজব ছড়ানো। বিশ্ব সম্প্রতি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে।

রোববার (২২ ডিসেম্বর) ইন্টারপোলের রেড নোটিশ জারি নিয়ে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের ছবি নিজের পেজে শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, “বাংলাদেশ আওয়ামী লীগ আজ একটি অপতথ্য ছড়িয়ে বলেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান এই গুজবের পেছনে রয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, “পরিষ্কারভাবে জানাতে চাই যে, ইন্টারপোল গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে, এমন কোনও গুজব আমরা ছড়াইনি। আমার কোনও সহকর্মীও এ ধরনের কোনও মন্তব্য করেননি। কোনও সাংবাদিকও তাদের সঙ্গে যোগাযোগ করেননি। গুজব ছড়ানো একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী ও সমর্থকদের কাজ।”

প্রেস সচিব লেখেন, “তবে আমরা এটুকু বলতে পারি, দেরিতে হোক বা দ্রুত হোক, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম ও দুর্নীতির অভিযোগে প্রত্যর্পণ চাইব।”

আরও পড়ুন

শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে
অতীতে প্রেস সচিবদের কাজ ছিল ‘নিউজ কিল’ করা
আ.লীগ ফ্যাসিবাদী দল, তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না

বিজ্ঞাপন

ভারতের উদ্দেশে তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আমরা আশা করি, ভারত এই চুক্তির প্রতি সম্মান জানাবে।”

তিনি লেখেন, “শেখ হাসিনা ছাত্র, শ্রমিক ও এমনকি মাত্র চার বছরের শিশুরও হত্যাকারী, হাজারও মানুষের গুম-জননী, যাদের বেশিরভাগই ছিলেন বিরোধী দলের কর্মী। বিশ্ব সম্প্রতি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে।”

প্রেস সচিব আরও বলেন, “লাতিন আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের স্বৈরশাসকদের গল্পগুলো বারবার প্রমাণ করে যে- স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয়।”

এনএম/টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকারআওয়ামী লীগগুজবশেখ হাসিনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ