• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
বিপিএলের কনসার্ট 

আজ এড়িয়ে চলবেন যেসব সড়ক

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০১
অ+
অ-
আজ এড়িয়ে চলবেন যেসব সড়ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান ও মিউজিক ফেস্ট আজ সোমবার (২৩ ডিসেম্বর)। রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ অনুষ্ঠান আয়োজিত হবে। কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

রোববার (২২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় স্টেডিয়াম ও মিরপুর-১০ গোলচত্বর এলাকায় যানবাহনগুলোকে দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত কিছু নির্দেশনা অনুসরণের  অনুরোধ করা হলো।

আরও পড়ুন

ঢামেকে নারী চিকিৎসককে মারধর, রোগীর স্বজন আটক
আবারও ভোগান্তিতে পড়বেন ট্রেনের যাত্রীরা

বিজ্ঞাপন

১। মিরপুর-১ থেকে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলো সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে।

২। মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এলাকা অতিক্রমকারী যানবাহনসমূহ অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে।

৩। আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও হতে বামে মোড় নিয়ে শ্যামলী শিশু মেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহার করবে।

বিজ্ঞাপন

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরঢাকা ট্রাফিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

ঈদযাত্রার দ্বিতীয় দিনউত্তরার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ভাটারায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ভাটারায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত