• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সরকারের উদ্দেশ্য জনগণ ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে আনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৪, ২০:৫৭
অ+
অ-
সরকারের উদ্দেশ্য জনগণ ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে আনা

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জনপ্রশাসনকে সুন্দর কাঠামোর ওপর দাঁড় করানো সবার দায়িত্ব। জনগণের কীভাবে উন্নয়ন হবে, সেটার জন্যই কাজ করবে প্রশাসন। সরকারের উদ্দেশ্য জনগণ ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে আনা।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।

সরকারি কর্মচারীদের কাজ স্বচ্ছ রাখতে, নাগরিকরা সেবা চাচ্ছেন বা সেবা পেতে কোথায় সমস্যা দেখছেন এবং সমাধান কীভাবে সম্ভব; সেসব বিষয়ে নাগরিকদের মতামত জানতে চান বলে জানান তারা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আন্তঃক্যাডার সহযোগিতা এবং সমন্বয় নিশ্চিত করতে আমাদের সব ক্যাডারের মধ্যে একটি যৌথ প্রচেষ্টার প্রয়োজন। সব ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা সবার একই লক্ষ্য, অর্থাৎ দেশের উন্নয়ন ও জনগণের সেবা প্রদানের জন্য কাজ করছি। প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করতে হবে। আমরা বিশ্বাস করি, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রশাসনের দক্ষতা, স্বচ্ছতা এবং জনগণের আস্থা অর্জনে আরও সফল হব।

এসময় উপস্থিত ছিলেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, ড. মো. হাফিজুর রহমান ভূঞা, ফিরোজ আহমেদ ও মেহেদী হাসান (শিক্ষার্থী প্রতিনিধি), চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান  সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর