• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পিলখানা হত্যাকাণ্ড : তদন্ত কমিশনে যারা আছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২
অ+
অ-
পিলখানা হত্যাকাণ্ড : তদন্ত কমিশনে যারা আছেন

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে সাত সদস্যের স্বাধীন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনের সভাপতি হিসেবে রয়েছেন মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ডিসেম্বর) কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান (বীর প্রতীক), অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন। 

আরও পড়ুন

পিলখানায় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ট্রাইব্যুনালে স্বজনরা
পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশনে (নং- ১২১৬১/২০২৪) একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে পুনঃতদন্তের নির্দেশনা দিয়েছে। তাই সরকার ‘কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ এর সেকশন-৩ এর দেওয়া ক্ষমতাবলে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার স্বরূপ উদঘাটন, ঘটনায় হওয়া দুটি মামলায় অভিযুক্ত ব্যক্তিরা ছাড়াও ঘটনার ষড়যন্ত্রকারী, ঘটনার সহযোগী, ঘটনার আলামত ধ্বংসকারী, ঘটনা সংঘটনকারী এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় ও অপরাধীদের চিহ্নিত করতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে। 

কমিশনকে পিলখানায় সংঘটিত ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদঘাটন করতে বলা হয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে তিন মাস সময় দেওয়া হয়েছে। 

এসএইচআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

অন্তর্বর্তী সরকারের দেড় দিনে ১টি অধ্যাদেশ, বাতিলের দাবি ব্যবসায়ীদের

অন্তর্বর্তী সরকারের দেড় দিনে ১টি অধ্যাদেশ, বাতিলের দাবি ব্যবসায়ীদের

ঢাকা হয়ে ১৮ মাস পর ভারতের কলকাতা-আগরতলা বাস চলাচল শুরু

যাত্রীদের বরণ করলেন ত্রিপুরার পরিবহনমন্ত্রীঢাকা হয়ে ১৮ মাস পর ভারতের কলকাতা-আগরতলা বাস চলাচল শুরু