• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬
অ+
অ-
পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্সকে সব ধরনের সহায়তা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

বিজ্ঞাপন

মুখপাত্র বলেন, “দুর্নীতি দমন কমিশন (দুদক)-সহ সরকারের সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর অপরাধ বিষয়ে পারস্পরিক আইনগত সহায়তা চেয়ে যত ধরনের অনুরোধ পাঠায় ‘অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা আইন, ২০১২’ অনুযায়ী সেগুলো আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়।”

“তারপর জননিরাপত্তা বিভাগ সেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে সেই অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সরকারের নিকট কূটনৈতিক প্রক্রিয়ায় পাঠানো হয়। এই ধরনের অনুরোধের মধ্যে পাচার হওয়া অর্থ ফেরানোর জন্য সংশ্লিষ্ট দেশের আইনগত সহায়তা প্রাপ্তির কেসের সংখ্যাই বেশি।”

আরও পড়ুন

হেনরী ও তার স্বামীর ৪৯ ব্যাংক হিসাব, লেনদেন পৌনে ৪ হাজার কোটি
সামিট পাওয়ারের কর ফাঁকি ১১১৩ কোটি টাকা
আওয়ামী সরকারের প্রভাবশালীদের অর্থপাচার অনুসন্ধানে ১০ যৌথ টিম
শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্ট তলব
যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান
কর্মচারীদের মালিক সাজিয়ে ৩৩০০ কোটি টাকা লুট করে এস আলম গ্রুপ

বিজ্ঞাপন

রফিকুল আলম আরও বলেন, এই বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশের জন্য নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বা হাই কমিশন সব ধরনের সহায়তা দিয়ে আসছে।

এনআই/টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়মানি লন্ডারিং

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুরুল হক নুর‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ