• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৭
অ+
অ-
ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭ নং ভবনে কোনো কর্মকর্তা-কর্মচারীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এসব এ ভবনে যে মন্ত্রণালয়গুলো আছে সেসব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের ৭ নং ভবনের সবগুলো প্রবেশপথ ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলছেন, উপর থেকে নির্দেশ আছে এখন কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, এ ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত আগুন লেগেছে। এ আগুনে ভেতরে আর কিছু নেই। পুরো ফ্লোরগুলোর এপার থেকে ওপার সবখানেই আগুন। এ আগুন নেভাতে গিয়ে আমাদের অনেকেই আহত হয়েছে। 

বিজ্ঞাপন


তিনি বলেন, প্রথমে সচিবালয়ের ফায়ার সার্ভিসের ডেডিকেটেড টিম আগুন নেভানোর জন্য কাজ শুরু করে। পরে আমরা সিদ্দিক বাজারের টিম আসি। তবে সচিবালয়ে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো প্রবেশে সমস্যা হয়েছে।

আরও পড়ুন

সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত
আমাদেরকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না

এর আগে এক ব্রিফিং এ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ষষ্ঠ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসে রাত ১টা ৫২ মিনিটে খবর দেওয়া হয়, তারা ১টা ৫৪ মিনিটে কাজ শুরু করে। সকাল আটটা পাঁচ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটারের একজন মারা গেছেন। দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তিনি একটি পাইপ নিয়ে সচিবালয় থেকে বের হয়েছিলেন। এ সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তাকে আহত করে। তার সঙ্গে আরও দুই থেকে তিনজন আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন। 

বিজ্ঞাপন

নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি ২ বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন। এছাড়া আগুন নেভানোর সময় আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।

এমএম/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সচিবালয়অগ্নিকাণ্ডরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন