• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাবেক সেনা কর্মকর্তা আযমীর বরখাস্তের আদেশ বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭
অ+
অ-
সাবেক সেনা কর্মকর্তা আযমীর বরখাস্তের আদেশ বাতিল

জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গত ২৪ ডিসেম্বর  ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২০০৯ সালের  ২৪ জুন থেকে ভূতাপেক্ষভাবে ‌‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

জেসিও আমিনুল ইসলামের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত মন্তব্য
শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সামরিক সংলাপ

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিগত ২০০৯ সালের ২৪ জুন থেকে  ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে। একই সাথে ইতোপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২০০৯ সালের ২৩ জুন তারিখে জারিকৃত উক্ত অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

এমএসি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইএসপিআরবাংলাদেশ সেনাবাহিনীজামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে বিমান বাহিনীর জনসচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে বিমান বাহিনীর জনসচেতনতামূলক কর্মসূচি