• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

রাউজানে অপহরণের ৩ ঘণ্টা পর মুক্তি পেলেন যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৪, ২০:৪৩
অ+
অ-
রাউজানে অপহরণের ৩ ঘণ্টা পর মুক্তি পেলেন যুবক

চট্টগ্রামের রাউজানে এক যুবককে অপহরণের ঘটনা ঘঠে। অপহরণের ৩ ঘণ্টা পর তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

এর আগে সন্ধ্যায় রাউজান উপজেলার অলিমিয়া হাট অধ্যক্ষ হাফিজুর রহমান মাজার এলাকা থেকে স্থানীয় সন্ত্রাসী মো. জাবেদ, রাশেদ, নুরুল হুদা, আলমগীর, জিকু ও মোজাহার আলমসহ ৬ থেকে ৮টি মোটরসাইকেলে করে নুরুল ইসলাম নুরুকে অপহরণ করে। এরপর তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

আরও পড়ুন

অসামাজিক কার্যকলাপ : চট্টগ্রামে ১৩ নারী-পুরুষ আটক
সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের, অবরোধ অব্যাহত

বিজ্ঞাপন

নুরুল ইসলাম নুরু জানান, অপহরণকারীরা আমাকে মারধর করে এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এরপর আমার পকেটে থাকা ১৩ হাজার টাকা নিয়ে নেয়। পরে আমার পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। এ অবস্থায় আমার পরিবারের সদস্যরা স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। এ ছাড়াও প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে আমার পরিবারের সদস্যরা যোগাযোগ করার পর নানা চাপে পড়ে অলিমিয়া হাট বাজারের কাশেম মেম্বারের ঘাটা এলাকায় তিন ঘণ্টা পরে আমাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যায় রাউজান উপজেলার অধ্যক্ষ হাফিজুর রহমান মাজার এলাকা থেকে জাবেদ, রাশেদ, নুরুল হুদা, আলমগীর, জিকুসহ ৬ থেকে ৮টি মোটরসাইকেল করে ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী আমাকে অপহরণ করে। অপহরণের সময় মোটরসাইকেলে উঠতে দেরি হওয়ায় জাবেদ আমাকে থু থু মারে। আমার মোবাইল ভাঙচুর ও আমাকে মারধর করে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত (ওসি) এ কে এম শফিকুল আলম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরএমএন/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী