• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ফেসবুক স্ট্যাটাসে ৩ দাবি ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪, ২১:১৮
অ+
অ-
ফেসবুক স্ট্যাটাসে ৩ দাবি ঘোষণা হাসনাত আব্দুল্লাহর
ফাইল ছবি

ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনটি দাবি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

রোববার (২৯ ডিসেম্বর) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

তার দাবিগুলো হলো- ১. আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে। আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে।

আরও পড়ুন

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাংলাদেশের লিখিত দলিল হবে
৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে
৩১ ডিসেম্বর শহীদ মিনারে কী হতে যাচ্ছে?

বিজ্ঞাপন

২. ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে হবে। স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

৩. বাংলাদেশে একটা সাম্য ও ইনসাফের সমাজ গড়তে হবে।

এদিকে রোববার এক সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা। এটি গণঅভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে। গণঅভ্যুত্থান ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং ’৭২-এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে, তার একটি দালিলিক প্রমাণ হিসেবে ৩১ ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী ’৭২-এর সংবিধানের কবর রচিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা ঘোষণার জন্য ৩১ ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে।

বিজ্ঞাপন

এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্র আন্দোলনবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু