• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পরিকল্পনা কমিশনের সদস্য কাউসারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৪, ২১:৩৬
অ+
অ-
পরিকল্পনা কমিশনের সদস্য কাউসারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

সচিব পদমর্যাদার পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। 

বিজ্ঞাপন

রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়, কাউসার আহাম্মদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তাফা জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক করা হয়েছে। এজন্য তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগের ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বিজ্ঞাপন

অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামালকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 

পদোন্নতির পর তাকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

এসএইচআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

ঈদের ছুটিমাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

৫ জেলায় নতুন ডিসি

৫ জেলায় নতুন ডিসি

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী