• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. ঢাকা

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টি নেতাদের মতবিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদকঢাকা
৩০ ডিসেম্বর ২০২৪, ০০:৪৮
অ+
অ-
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টি নেতাদের মতবিনিময়

চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে চীন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টি উইমেন ইনচার্জ ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, দলের ছায়া সরকার বিষয়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা ব্যারিস্টার সানি আবদুল হক, বাংলাদেশ ছাত্র পক্ষের আহ্বায়ক মো. প্রিন্স আল-আমিন প্রমুখ।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিংও।

এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল জানান, এবি পার্টি প্রাথমিকভাবে রাষ্ট্রদূত ইয়াওকে ২০২০ সালে এবি পার্টির গঠন, সংগঠন কাঠামো এবং সারা দেশে দলের বিস্তৃতি সম্পর্কে অবহিত করে। একই সঙ্গে আলোচনায় বিগত বছরগুলোতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং বিশেষ করে জুলাই-আগস্ট ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দলের ভূমিকার বিষয়গুলোও আলোচনায় স্থান পায়।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ এবং অবদানের জন্য এবি পার্টির নেতারা চীন সরকারের প্রশংসা করেন।

নেতারা মনে করেন, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের জন্য চীন সরকারের আরও সহযোগিতার সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। শ্রম ব্যয় বৃদ্ধির কারণে চীনা কোম্পানিগুলো তাদের বিনিয়োগ অন্য দেশে স্থানান্তরিত করার বিষয়টিতে উদ্বেগ জানিয়ে এবি পার্টি চীনা রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিনিয়োগ স্থানান্তর করতে উৎসাহিত করার অনুরোধ জানায়।

রাষ্ট্রদূত ইয়াও জানান, চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ২০২৫ সালে তার পঞ্চাশ বছর উদযাপন করবে।

বিজ্ঞাপন

এবি পার্টি মনে করে, সত্তরের দশকের শেষের দিক থেকে এক বিলিয়ন মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার ঐতিহাসিক অর্জনে চীনের ভূমিকা থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার রয়েছে। বাংলাদেশের পর্যটন খাতে চীনা কোম্পানিগুলো যেন বিনিয়োগ বাড়াতে পারে এবং এখানে আরও ব্যবসার বিকাশ করতে পারে সেজন্য নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

জেইউ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এবি পার্টিচীনরাষ্ট্রদূত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

জরুরিভিত্তিতে তেল রপ্তানি নিষিদ্ধ করল চীন

জরুরিভিত্তিতে তেল রপ্তানি নিষিদ্ধ করল চীন