• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম
পুড়েছে ৩ কারখানা

চট্টগ্রামে ফার্নিচার কারখানায় লাগা আগুন নির্বাপণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮
অ+
অ-
চট্টগ্রামে ফার্নিচার কারখানায় লাগা আগুন নির্বাপণ

চট্টগ্রামে মধ্যরাতে ফার্নিচার কারখানায় লাগা আগুন পাঁচ ঘণ্টা পর নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। এতে পুড়ে গেছে তিনটি ফার্নিচার কারখানা। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরের উত্তর কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১নং রোডের পদ্মপুকুর পাড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

আরও পড়ুন

চট্টগ্রামে মধ্যরাতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
জাতীয় সরকার গঠন করে সংস্কার করবে বিএনপি : আমীর খসরু
চাকরিজীবীরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন

বিজ্ঞাপন

এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ২টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ ও বন্দর থেকে পাঁচটি ইউনিট কাজ করেছে। আগুনে তিনটি ফার্নিচার তৈরির কারখানা পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কোনো হতাহত হয়নি।

বিজ্ঞাপন

আরএমএন/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরঅগ্নিকাণ্ডফায়ার সার্ভিস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার