• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কমলাপুরে ডিসপ্লেতে হঠাৎ নীল ছবি, পাথর ছুড়ে মনিটর ভাঙলেন যাত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৭
অ+
অ-
কমলাপুরে ডিসপ্লেতে হঠাৎ নীল ছবি, পাথর ছুড়ে মনিটর ভাঙলেন যাত্রী
ফাইল ছবি

বিতর্ক পিছু ছাড়ছে না রাজধানীর কমলাপুর রেলস্টেশনের। দুই মাস আগে প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল চলার পর এবার অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে নীল ছবি বা অশ্লীল ভিডিও চলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক স্টেশনে উপস্থিত যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অবশ্য বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) মধ্যরাতে এমন ঘটনা ঘটে।

কমলাপুর স্টেশন সূত্র বলছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ করে অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যান্যরা বিব্রত হয়ে পড়েন। উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে এক যাত্রী পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

অবশ্য এই ঘটনার কারণ জানতে দ্রুত তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন ট্রেনে ৪৪৫ টাকায় ঢাকা থেকে খুলনা ও বেনাপোল
ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রেলের টিকিট সংরক্ষণ না রাখার নির্দেশ
অনুরোধেও সাড়া নেই, আন্তঃদেশীয় ট্রেন চালাতে ‘অনীহা’ ভারতের

মহিউদ্দিন আরিফ বলেন, আগে একবার স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ ভেসে উঠেছিল, যার পর থেকে ওই ডিসপ্লে বোর্ড সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। এবার যে স্ক্রিনে এই বিব্রতকর ভিডিও দেখানো হয়েছে, সেটি মূলত সময়সূচি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এটি সহজ ভিনসেন্ট কোম্পানির তৈরি। আমরা ইতোমধ্যে তাদের চিঠি দিয়েছি, যাতে ডিসপ্লেতে কোনো অননুমোদিত কিছু না আসে। তবে এত সুরক্ষার পরও এমন কিছু কীভাবে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর  কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল উঠেছিল। সেই ঘটনার পর ডিসপ্লে বন্ধ রাখা হয়েছিল। গত ১৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশনে ‘শেখ হাসিনা আবার ফিরে আসবে’ এমন লেখা প্রদর্শিত হয়েছিল। 

বিজ্ঞাপন

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন চলাচলকমলাপুর রেলওয়ে স্টেশনঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ