• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. ঢাকা
‘আমরা শহীদ মিনারে একত্রিত হবো’

৩১ ডিসেম্বর গণজমায়েত, ঘোষণাপত্র পাঠ নিশ্চিত নয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৪, ০১:০৮
অ+
অ-
৩১ ডিসেম্বর গণজমায়েত, ঘোষণাপত্র পাঠ নিশ্চিত নয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমরা পূর্ববর্তী কর্মসূচি অনুযায়ী শহীদ মিনারে একত্রিত হবো। ঘোষণাপত্র আসবে সরকারের পক্ষ থেকে। তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। ঘোষণাপত্রের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রে প্যারেক মেরে দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

dhakapost

সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান রক্ত দিয়ে অর্জিত। এই অভ্যুত্থান আমার ভাইদের চোখের বিনিময়ে অর্জিত। এই অভ্যুত্থান আমার হাজারো ভাইয়ের শহীদের রক্তে অর্জিত। আমরা এই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে চেয়েছি। রাষ্ট্রকে বলেছি, আমাদের যেন সাপোর্ট করা হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি। আমরা বলেছি, তারা যেন আমাদের সমর্থন জানায়। যেন ঘোষণাপত্রকে গ্রহণ করে।

তিনি বলেন, এই ঐতিহাসিক দলিলকে গ্রহণ করতে হবে। এই ঐতিহাসিক দলিল যাতে আমরা ঘোষণা না করতে পারি তার জন্য বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হয়েছিল। আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি। সরকার আমাদের ঘোষণাপত্রের ব্যাপারে হ্যাঁ-সূচক কথা বলেছে, আমাদের ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অবশ্যই শহীদ মিনারে একত্রিত হবো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩১ ডিসেম্বর শহীদ মিনারে কী হতে যাচ্ছে?
সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে
বৈষম্যবিরোধীদের ‘ঘোষণাপত্র’ নিয়ে টেনশনে রাজনৈতিক দলগুলো
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাংলাদেশের লিখিত দলিল হবে

তিনি আরও বলেন, সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে এই ঘোষণাপত্রের শক্তি প্রদর্শন করব। ৫ আগস্ট এ দেশের মানুষ রাস্তায় নেমে এসে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, হাসিনার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে এসেছিল। গণঅভ্যুত্থানের অংশীদারিত্বের জায়গা থেকে যারা ৫ আগস্ট রাস্তায় নেমেছিলেন, আগামীকালকে (মঙ্গলবার) শহীদ ভাইদের রক্তে অর্জিত ঘোষণাপত্রের পক্ষে রাস্তায় নেমে আসবেন। ৫ আগস্টের মতো আগামীকাল কয়েকটা গণজোয়ার দেখতে চাই। অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্রের পক্ষে অবস্থান নিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আজ ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘোষণা করা হলো। এখানে সবাইকে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা কীভাবে দেওয়া হবে তা জানানো হবে কর্মসূচি থেকে।

বিজ্ঞাপন

এমএসআই/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণঅভ্যুত্থানছাত্র আন্দোলনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জনগণের স্বার্থে আত্মীয়-নেতাকর্মী কাউকে চিনি না : শামা ওবায়েদ

জনগণের স্বার্থে আত্মীয়-নেতাকর্মী কাউকে চিনি না : শামা ওবায়েদ

জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎজুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ

কিছু পদক্ষেপ গণঅভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে, জাতি এসব মনে রাখবে : মঞ্জু

কিছু পদক্ষেপ গণঅভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে, জাতি এসব মনে রাখবে : মঞ্জু

নেপালে গণ-অভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই

রাকসুর জিএসনেপালে গণ-অভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই