• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বছরের প্রথম দিনে রাজধানীর বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১ জানুয়ারি ২০২৫, ০৯:৪২
অ+
অ-
বছরের প্রথম দিনে রাজধানীর বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’
ফাইল ছবি

আজ বছরের প্রথম দিনে বায়ুদূষণের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুদূষণ সূচকে ঢাকার বাতাসের স্কোর ২১২। অর্থাৎ ঢাকার বায়ু আজ খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।

আজ রাজধানীতে সবচেয়ে দূষিত বায়ু বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (২৮৩)। তালিকায় এরপরে রয়েছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৫২), কল্যাণপুর (২৩৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৭), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল এলাকা (২২৮), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২২৩), গুলশান-২ এর রব ভবন এলাকা (২১৩), পশ্চিম নাখালপাড়া সড়ক (২১১), গুলশান লেক পার্ক (২০৯) ও গুলশান-বাড্ডা লিংক রোড (২০৫)।

আরও পড়ুন

রাজধানীতে সোনালী ব্যাংকের এজিএমের মরদেহ উদ্ধার
বিএনপি নেতা আবু নাছের আর নেই
থার্টিফার্স্ট রাতে আতশবাজি, উন্মুক্ত স্থানে গণজমায়েত নয়

বিজ্ঞাপন

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে জার্মানির শহর মিউনিখ।

৪১৯ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে কসোভোর প্রিস্তানা (২৭৯) এবং ভিয়েতনামের হ্যানয় (২৭৩)। শহরদুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বায়ু দূষণঢাকা সিটিরাজধানীর খবরবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’