• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

থার্টি ফার্স্টের মধ্যরাতে হোটেল ওয়েস্টিন ও রিজেন্সিতে অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারি ২০২৫, ১৬:১৭
অ+
অ-
থার্টি ফার্স্টের মধ্যরাতে হোটেল ওয়েস্টিন ও রিজেন্সিতে অভিযান

বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইটে ঢাকার অভিজাত এলাকাসহ দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময়  বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।  

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে ডিএনসি।

ডিএনসি জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থার্টি ফার্স্ট ঘিরে সারা দেশে তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করেছে। ঢাকা মহানগরীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮টি টিম অভিজাত এলাকাতে বিশেষ অভিযান চালায়। এ সময় হোটেল ওয়েস্টিনে ১৩৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৩২৬ ক্যান বিয়ার, হোটেল রেনেসাঁয় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি ৩২ বোতল মদ, হোটেল রিজেন্সিতে ৯১ বোতল মদ ও ৩৬৭ ক্যান বিয়ার এবং ঢাকার শেরাটন, বনানী থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবন, ঢাবি-জাবি শিক্ষার্থীসহ আটক ৯
আবাসিক হোটেলে মাদকের কারবার, আটক ২

বিজ্ঞাপন

ডিএনসি আরও জানায়, উত্তরার কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৬৭ বোতল বিদেশি মদ এবং ১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ অব্যাহত রয়েছে।

ডিএনসি সূত্র জানায়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ৩৬৮টি মামলা দায়েরসহ ৩৯৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযান পরিচালনাকালীন সময়ে ৪২ হাজার ৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল ফেন্সিডিল, ৩৭৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ, ৭০৯ ক্যান বিয়ার, ৬৫২ লিটার চোলাই মদ, ৬৬ কেজি গাঁজা এবং নগদ ২ লাখ ৯৭ হাজার ৩৯৭ টাকা জব্দ করা হয়েছে।

এমএসি /এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাদকবিরোধী অভিযানমাদকপুলিশনববর্ষঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ জন

নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ জন