• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বায়ুদূষণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়নের নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১ জানুয়ারি ২০২৫, ২০:২০
অ+
অ-
বায়ুদূষণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়নের নির্দেশনা

ঢাকাসহ সারা দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সুপারিশগুলো বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কারিগরি  কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরতসহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেব
গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন

উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ সারা দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় নির্ধারণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সুপারিশগুলো কারিগরি পর্যায়ে উপযুক্ত কর্তৃপক্ষ থেকে বাস্তবায়ন করতে হবে। ইটভাটাকেন্দ্রিক বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। 

বিজ্ঞাপন

একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এয়ার পিউরিফায়ারের বিদ্যমান শুল্ক হ্রাস করে এর ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়ারও নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। 

এসএইচআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দূষণবায়ু দূষণজলবায়ু মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

দূষণ কমাতে দোষারোপ করে লাভ নেই, কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

দূষণ কমাতে দোষারোপ করে লাভ নেই, কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

বাসযোগ্য শহর গড়তে নির্বাচিত সরকারের করণীয়

বাসযোগ্য শহর গড়তে নির্বাচিত সরকারের করণীয়