• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

জানুয়ারিতেও অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি ২০২৫, ১৫:৪০
অ+
অ-
জানুয়ারিতেও অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

গত ডিসেম্বর মাসের মতোই নতুন বছরের প্রথম মাসে অপরিবর্তিত রয়েছে এলপি গ্যাসের দাম। জানুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে গত নভেম্বর মাসে ১ টাকা কমানো হলেও ডিসেম্বর দাম অপরিবর্তত থাকে।

আরও পড়ুন

চলতি মাসে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম
এলপি গ্যাসের দাম কমলো ১ টাকা

বিইআরসির সচিব ব্যারিস্টার খলিরুর রহমান স্বাক্ষরিত এক মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ১৯ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ৭৮ পয়সা, যা আগে ছিল ৬৬ টাকা ৮১ পয়সা।

ওএফএ/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্যাস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্রীকাইলে ৫ নম্বর কূপের উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

শ্রীকাইলে ৫ নম্বর কূপের উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

আউটসোর্সিং নিয়োগে সতর্ক থাকার অনুরোধ বাখরাবাদ গ্যাসের

আউটসোর্সিং নিয়োগে সতর্ক থাকার অনুরোধ বাখরাবাদ গ্যাসের

এলপিজিতে আমদানি জটিলতা ও কমিশন সংকট, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

এলপিজিতে আমদানি জটিলতা ও কমিশন সংকট, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা