• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি ২০২৫, ২০:৫৪
অ+
অ-
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ

সরকারি দপ্তরে তদবির বন্ধের জন্য সচিবদের কাছে আধাসরকারি পত্র দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

পত্রে উপদেষ্টা বলেন, সম্প্রতি নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এতে আমার সুনাম বিনষ্ট হচ্ছে।

আরও পড়ুন

শহীদ পরিবারের দায়িত্ব সরকারের : উপদেষ্টা নাহিদ
এনআইবির মহাপরিচালক নিয়োগে সুপারিশ নিয়ে যা বললেন নাহিদ

আধাসরকারি পত্রে আরও উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা নাহিদ ইসলামের স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশ-সংবলিত আবেদন দাখিল করা হচ্ছে। যা ইতোমধ্যে উপদেষ্টার গোচরীভূত হয়েছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনার না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কোনো প্রতিষ্ঠান ও আওতাধীন দপ্তর-সংস্থায় এ ধরনের কোনো তদবির হলে কিংবা উপদেষ্টার স্বাক্ষর নকল বা জাল করে কোনো আবেদন দাখিল করা হলে সেটি তাৎক্ষণিকভাবে উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সচিব (উপসচিব) র. হ. ম. আলাওল কবিরকে অবহিত করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

আধাসরকারি পত্রে আরও জানানো হয়েছে, জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনের লক্ষ্যে অন্তবর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকভাবে কাজ করছে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের সুবিশাল কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতাও প্রত্যাশা করেন উপদেষ্টা নাহিদ।

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নাহিদ ইসলামসরকারি চাকরিডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তথ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৬৮ জন

সরকারি চাকরির খবরতথ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৬৮ জন

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

মেট্রোরেলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

মেট্রোরেলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

নাহিদ ইসলামআ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল