• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা ব্যয়ে দুর্নীতি : দুদকের অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৫ জানুয়ারি ২০২৫, ১২:৪১
অ+
অ-
প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা ব্যয়ে দুর্নীতি : দুদকের অভিযান

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় একটি প্রকল্পে ২৬৩ কোটি ব্যয়ের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) রাজধানী তেজগাঁওয়ে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলীর নেতৃত্বে একটি টিম ওই অভিযান পরিচালনা করছে। সর্বশেষ তথ্যানুসারে অভিযানকালে নথিপত্র সংগ্রহ ও অভিযোগ সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিখন কেন্দ্রের বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেওয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল।

বিগত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এ বড়মেগা প্রকল্প নেওয়া হয়েছিল। ওই কর্মসূচির আওতায় যেসব এনজিও নিয়োগ দেওয়া হয়েছে তা দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। গত জুন মাসে ২৬৩ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। ওই ব্যয়ে দুর্নীতির ও অনিয়মের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

আরএম/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকদুর্নীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি