• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

৪৩তম বিসিএসে বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনায় সভা ৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি ২০২৫, ২১:৩০
অ+
অ-
৪৩তম বিসিএসে বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনায় সভা ৯ জানুয়ারি

৪৩তম বিসিএসে গোয়েন্দা প্রতিবেদনে নেতিবাচক মন্তব্যের কারণে বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনর্বিবেচনার জন্য সভায় বসছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৯ জানুয়ারি সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ করা দুই হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্যে এক হাজার ৮৯৬ জন প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২২৭ জন প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ প্রার্থীরা তাদের নিয়োগের বিষয় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। এ বিষয়ে আগামী ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তার সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

ওএসডি-বদলি-নিয়োগ ও পদায়নে ঘটনাবহুল জনপ্রশাসন
‘দক্ষ সিভিল সার্ভিস গড়ে তুলতে ক্যাডারের মধ্যে সমতার প্রয়োজন’
৪৩তম বিসিএস : বাদ পড়াদের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হচ্ছে

বিজ্ঞাপন

সভায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), নিয়োগ পদোন্নতি এবং প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।

এমএম/এসএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিসিএসজনপ্রশাসন মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

ঈদের ছুটিমাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

৫ জেলায় নতুন ডিসি

৫ জেলায় নতুন ডিসি

আসন পেতে দেরি হতে পারে, পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে যাওয়ার আহ্বান

৫০তম বিসিএস লিখিত পরীক্ষাআসন পেতে দেরি হতে পারে, পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে যাওয়ার আহ্বান

৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, পিএসসির কড়া নির্দেশনা

৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, পিএসসির কড়া নির্দেশনা