• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে ‘ওসি’ নেজামকে মারধর, লাঞ্ছিত করার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৫
অ+
অ-
চট্টগ্রামে ‘ওসি’ নেজামকে মারধর, লাঞ্ছিত করার ভিডিও ভাইরাল

চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিনকে মারধর করা হয়েছে। তাকে কলার ধরে টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।

নগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলে সদস্যসচিব শহিদুল ইসলাম শহিদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ করা হয়। ওই লাইভ ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরিহিত ছিলেন ওসি নেজাম। তাকে কলার ধরে টেনেহিঁচড়ে গলা টিপে ধরতে দেখা যায়। সেখানে আরও কয়েকজন যুবককে দেখা যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপি অফিস ভাঙচুরের মামলায় ময়মনসিংহের দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
বিপ্লবী পরিষদের সভায় হামলা : গণঅধিকার পরিষদ নেতা ফারুক আহত
নাটোরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, এই সেই ওসি নেজাম, যে জনতার মেয়র ডা. শাহাদাতকে, আমাদেরকে ১৫ বছর কষ্ট দিয়েছে। আজকে তাকে আমরা ধরেছি। পাঁচলাইশ থানার সামনে আমাদের দলীয় লোকজনকে জড়ো হওয়ার অনুরোধ জানাচ্ছি।

ওই ভিডিওতে ওসি নেজাম বারবার অনুরোধ করতে থাকেন, সবার সামনে তাকে যেন লাঞ্ছিত না করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ বলেছে, ওসি নেজাম উদ্দিন পাঁচলাইশ এলাকার একটি স্কুল থেকে তার ছেলেকে আনার সময় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে ওসি নেজাম উদ্দিনের মুঠোফোন একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।

এদিকে ফেসবুক লাইভে আসা চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম শহিদকে কল দিলে রিসিভ করে ঝামেলায় আছেন বলে কল কেটে দেন।

জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু ঢাকা পোস্টকে বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। দেশে সরকার আছে, আইন আছে। আমাদের কাউকে তো মানুষ ধরে থানায় দেওয়ার দায়িত্ব দেওয়া হয়নি। ঘটনাটি দলীয়ভাবে তদন্ত করা হবে। যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাজ্জাদ হোসেন জানান, ‘স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। ঘটনা মাত্র ঘটলো। পরে বিস্তারিত জানানো যাবে।’ 

ওসি নেজাম উদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

আরএমএন/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরপুলিশহামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার