বিজ্ঞাপন

পদোন্নতি পেয়ে সচিব হলেন নজরুল ইসলাম, বান্দরবানে নতুন ডিসি

পদোন্নতি পেয়ে সচিব হলেন নজরুল ইসলাম, বান্দরবানে নতুন ডিসি

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নজরুল ইসলামকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতির পর তাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।

এ ছাড়া আরেক প্রজ্ঞাপনে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) শামীমা আরা রিনিকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

এসএইচআর/এমজে