• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

যুক্তরাজ্যের সঙ্গে এফটিএ করার তাগিদ রুপা হকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৪
অ+
অ-
যুক্তরাজ্যের সঙ্গে এফটিএ করার তাগিদ রুপা হকের

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ আহ্বান করেন তিনি।

রুপা হক বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করতে যেকোনো ভাবে একটি এফটিএ প্রয়োজন। শুধু পোশাকশিল্পের ওপর নির্ভর না করে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো খাতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন

পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান
ইউএনডিপিকে ‘ঘোল খাইয়ে’ ৩ দফায় ভর্তুকি লুটেছেন ব্রামার আসাদ
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রুপা হক বলেন, আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি দুটি দল দেশকে নিয়ন্ত্রণ করছে। দুই বেগম দেশ চালাচ্ছেন। তরুণরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে, এটা কাজে লাগাতে হবে। নতুন বাংলাদেশে এমনটি ভাবা ঠিক হবে না বড় দুই রাজনৈতিক দল ছাড়া অন্যরা কিছু করতে পারবে না। নতুন বাংলাদেশে দক্ষ ও মেধাবী যারা তাদের সুযোগ দিতে হবে। এমন ভাবা ঠিক হবে না বয়সে ছোট বলে তারা কিছুই করতে পারবেন না।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব তুলে ধরে রুপা হক বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে যুক্তরাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। বিশেষ করে তেল, গ্যাস এবং গমের মতো পণ্যের মূল্যবৃদ্ধি জনজীবনে চরম চাপ ফেলছে। এই সংকট কাটিয়ে উঠতে বাণিজ্যের নতুন পথ খুঁজতে হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরি, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও প্রশাসক মো. আনোয়ার হোসেন বক্তব্য দেন।

বিজ্ঞাপন

এনআই/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশযুক্তরাজ্যআন্তর্জাতিক বাণিজ্যবাণিজ্য মন্ত্রণালয়বাণিজ্য প্রতিমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু